সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শাহজাদপুর উপজেলাসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৩৯ জন হজ্জ যাত্রীর ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পাবনার আল ফাতাহ্ ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল নামের এক ভূয়া এজেন্সি কোম্পানীর মালিক ইব্রাহিম খলিল উধাও হয়ে গেছে। এ ঘটনায় শাহজাদপুরসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৩৯ জন হজ্জ যাত্রী এ বছর হজ্জে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ১৭জন, উল্লাপাড়া থানার ৪জন, পাবনা জেলার আতাইকুলা থানার ৪জন, সুজানগর থানার ২জন, ফরিদপুর থানার ৩জন, চাটমোহর থানার ২জন, আমিনপুর থানার ২জন, পাবনা সদর থানার ৩জন, সাথিঁয়া থানার, ২জন হজ্জ যাত্রী রয়েছে। ভূক্তভোগী এসব হজ্জ যাত্রীরা এ বছরেই হজ্জ পালনের সুযোগ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবে এসব হজ্জ যাত্রী উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ছানোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, শাহজাদপুর উপজেলার পৌর সদরের দিলরুবা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আনিছুর রহমান ও দ্বারিয়াপুর গ্রামের মান্নান বিশ্বাসের মাধ্যমে তারা পাবনার আল-ফাতাহ্ ট্রাভেল্স ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং- ৪৯৮৭) এর মালিক ইব্রাহিম খলিলের কাছে জনপ্রতি ২ লাখ ৭০ হাজার টাকা করে ৩৯ জনের হজ্জ পালন বাবদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা জমা দেন। চুক্তি অনুযায়ী পাসপোর্ট, ভিসা, বিমানের টিকেট, মক্কা-মদীনায় থাকার ঘর ভাড়া বাবদ গত ১৫ মে ইব্রাহিম খলিলকে নগদ ও ইসলামী ব্যাংক, পাবনা শাখার যার ৩০৩২নং একাউন্টের মাধ্যমে জমা দেন। তিনি আরও অভিযোগ করেন, ইব্রাহিম খলিল রৌমারী ট্রাভেল্স এন্ড র্ট্যুস নামের একটি ট্রাভেলস্ এজেন্সীর মাধ্যমে তাদেরকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেছেন বলে জানান। সে অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর হজ্জ ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও ইব্রাহিম খলিল ও রৌমারী ট্রাভেল্স এন্ড র্ট্যুস এর প্রতারণার ফাঁদে পরে এসব হজ্জ যাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ইব্রাহিম খলিল তার পাবনার অফিস এবং বাসা তালা দিয়ে উধাও হয়ে গেছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনও (নম্বর ০১৭১১০১৩৬৮৫) গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। প্রতারণার শিকার এসব হজ্জ যাত্রীদের পাঁচ সদস্যের একটি টিম রৌমারী ট্রাভেল্স এন্ড র্ট্যুস এর ঢাকা অফিসে গিয়ে মালিক জাহিদুল ইসলামের সাথে দেখা করেন। তিনি জানান, ইব্রাহিম খলিল তার কাছে শুধুমাত্র হজ্জ যাত্রার নিবন্ধন তালিকা জমা দিয়েছে। বিমানের টিকেট ক্রয়, ভিসা, মক্কা-মদিনার ঘর ভাড়াসহ অন্যান্য পাওনাদি টাকা এখনও পরিশোধ করেননি। ফলে তিনি এ ৩৯জন হজ্জ যাত্রীর হজ্জে যাওয়ার কোন ব্যবস্থা করতে পারেননি। ফলে শাহজাদপুর উপজেলা সহ পাবনা, সিরাজগঞ্জ জেলার এ ৩৯ জন হজ্জ যাত্রীর হজ্জে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ সংবাদ সম্মেলনে শাহজাদপুর, উল্লাপাড়া, আতাইকুলা, কাশিনাথপুর, চাটমোহর ও পাবনা সদরের প্রায় ৩০ জন হজ্জ যাত্রী উপস্থিত ছিলেন। এ বছর হজ্জে যেতে না পেরে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। এদের মধ্যে আব্দুর রাজ্জাক, হায়দার আলী, গোলম মোস্তফা, সাহেব আলী, মোতালেব হোসেন, হাছান আলী মন্ডল, মকবুল হোসেন, হারান আলী মন্ডল, ইয়াছিন প্রামানিক সহ একাধিক ব্যক্তি জানান, তাদের সারাজীবনের সঞ্চয় ও জমি-জমা বিক্রির টাকা হজ্জ পালনের উদ্দেশ্যে ইব্রাহিম খলিলের হাতে তুলে দিয়েছেন। তার প্রতারণনার ফাঁদে পড়ে তারা সর্বশান্ত হওয়ার পাশাপাশি হজ্জব্রতও পালন করতে পারছেন না। এ সংবাদ সম্মেলনে তারা অবিলম্বে ইব্রাহিম খলিল ও রৌমারী ট্রাভেল্স এন্ড র্ট্যুস এর মালিক জাহিদুল ইসলামকে গ্রেফতার সহ তাদের হজ্জে পাঠানোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ইব্রাহিম খলিলের সাথে তার ০১৭১১০১৩৬৮৫ নম্বর মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এসময় তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। অপরদিকে, রৌমারী ট্রাভেল্স এন্ড র্ট্যুস এর মালিক জাহিদুল ইসলাম জাহিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহজাদপুরের ১৭ জনসহ সিরাজগঞ্জ ও পাবনার ৩৯ জন হজ্জ যাত্রীদের বিমানের টিকেট, ভিসা, মক্কা ও মদিনায় ঘর ভাড়া বাবদ ৯০ লাখ টাকা দেয়ার কথা থাকলেও ইব্রাহিম খলিল তিন কিস্তিতে তাকে মাত্র ১৫ লাখ টাকা দিয়েছে। বাকি টাকা না দিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে। ফলে তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এদের হজ্জে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি। এদিকে, এই বিশাল সংখ্যক হজ্জ যাত্রী হজ্জে যেতে না পারায় শাহজাদপুর সহ পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতারণ

শাহজাদপুর

শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতারণ

মিঠুন বসাক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এ প্রাদুর্ভাবজনিত কারনে দুঃস্থ...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সম্পাদকীয়

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহানের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার...

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...