শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ১০ টাকা কেজির চাউল পাচার করে কালোবাজারে বিক্রির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সোনাতুনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর আদালত। আজ রোববার ১১ টায় শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হকের আদালতে আসামীপক্ষের আইনজীবী আয়েজ উদ্দিনের জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করেন। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ৩টি ঘোড়ার গাড়িতে ৪৮ বস্তা চাল শ্রীপুর গোডাউন থেকে বিক্রির উদ্দেশ্যে বড় চামতারা এলাকায় নিয়ে যাচ্ছিল। এমন সময় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘোড়ার গাড়িসহ ১৬ বস্তা চাল আটক করলেও অবশিষ্ট ৩২ বস্তা জোড়পূর্বক পাচার করা হয়। বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তার নির্দেশে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার সঙ্গীয় থানার এসআই ফারুক আজম, এএসআই আমজাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ১৬ বস্তা ও শ্রীপুর বাজারের আব্দুল কাদেরর ঔষধের দোকান থেকে আরও ৭ বস্তা চাল উদ্ধার করে। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতাভূক্ত হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল কালোবাজারে পাচারের ঘটনায় ডিলার মজিবর রহমান, তার ভাই আয়েজ উদ্দিন ও ডা. আব্দুল কাদেরের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াছিন আলী বাদী হয়ে ফৌজদারী আইনে মামলা দায়ের করেন এবং পুলিশ আয়েজ উদ্দিনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...