চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধিঃ উল্লাপাড়া পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অংশ হিসাবে শনিবার দুপুরে শহরের থানা মোড়ে তানভীর ইমাম স্থানীয় লোকজন নিয়ে নিজে রাস্তা ঝাড় দিয়ে পৌর শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। ১৯৯২ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর কোন সাংসদের পৌর শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ এটাই প্রথম।
উদ্বোধনী ঘোষনায় তানভীর ইমাম বলেন, এখন থেকে পৌরবাসীরা নিজেদের বাড়ির সামনের রাস্তা-ঘাট, দোকানপাট পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। এ সময় পৌরবাসীকে নিজেদের উদ্যোগে পরিস্কার পরিচ্চন্নতা অভিযানে অংশ নিয়ে শহরকে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ বাস উপযোগী করে গড়ে তোলার আহবান জানান।
উদ্বোধনী পর্বে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মারুফ বিন হাবিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নু, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা, উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর আহসান আলী সরকার, নারী নেত্রী রীবলী ইসলাম কবিতা, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে সাংসদ তানভীর ইমাম থানা মোড় থেকে পৌর শহরের আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত ১০০০ ফুট দীর্ঘ সড়কটি নিজে ঝাড়ু দেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
