বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল (সোমবার) রাতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর বাঘাবাড়ী কারখানায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যমণি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও তার সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানার হাতে বিরল দুটি বনশাই বটবৃক্ষ তুলে দেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা, জাতীয় রেসকোর্স ময়দান সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি কামরুল হাসান হিরোক ও সাধারণ সম্পাদক সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ। অতিথিদ্বয়ের হাতে বৃক্ষ প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের আরেক মধ্যমণি, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, ব্যাবসায়ী নেতা রবিন আকন্দ প্রমূখ। উপহার হিসেবে বৃক্ষ পেয়ে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন,‘ প্রিয় বৃক্ষ উপহার হিসেবে পেয়ে আনন্দিত। সকলেরই উচিত বৃক্ষ রোপণ করা। ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের ওপর বিশেষ দুর্বলতা রয়েছে।পরিবেশের ভারসাম্যতা রক্ষা, জীববৈচিত্র রক্ষায় সকলেরই বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত যেমনটি সবুজ বিপ্লবের উদ্যোক্তা করছেন।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...