মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রীর অশ্লীল ও আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে নাঈম শেখ (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাঈম শেখ খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র। র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে নাঈম শহরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে কৌশলে অশ্লীল ও আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। এরপর গত ১৩ মে ওই অশ্লীল ও আপত্তিকর ছবি গুলো ‘নাঈম হোসেন’ নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি বলেন, মুহূর্তের ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মেয়েটির বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে অভিযুক্ত নাঈম আত্মগোপনে ছিল। সোমবার সকালে তথ্য প্রযুক্তির সাহায্যে নাঈম শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...