সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাকিব, মুশফিক আশরাফুলের মত নিজেদের সেরা দুটি স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অন্যতম দুই সেরা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। সৌম্য সরকার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর টেস্টে যে ব্যাট দিয়ে নিজের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন, সেই ব্যাটটি নিলামে তুলবেন। ওটি ছিল টেস্টে আবার বাংলাশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত হ্যাটট্রিক করা বলটি নিলামে তোলার ঘোষণা দেন তাসকিন আহমেদ। তারপর এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে আর কেউ এখনও হ্যাটট্রিক করতে পারেনি। সাকিবের ব্যাট নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের মাধ্যমেই আজ রাতে নিলামে তোলা হয় সৌম্য সকরারের ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বল। রাত ১১.৫৯ পর্যন্ত সময় ছিল নিলামে অংশ নেয়ার। নিলামের সময় অকশন ফর অ্যাকশনের ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন সৌম্য এবং তাসকিন দু’জনই। সেখানেই তাসকিনের হ্যাটট্রিক করা বল বিক্রি হলো ৪ লাখ টাকায় এবং সৌম্যর ব্যাট বিক্রি হলো সাড়ে চার লাখ টাকায়। জানা গেছে একটি ব্যাংক কিনে নিয়েছে এই দুটি ব্যাট এবং বল। তবে, কোন ব্যাংক সেটা প্রকাশ করা হয়নি। অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বাত্ত্বাধিকারী আরিফ আর হোসেনও জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য। তিনিও নিজে ক্রেতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। আগামীকাল দুপুরের দিকে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মূলতঃ ক্রেতার কাছে পণ্য বুঝিয়ে দিয়ে হাতে টাকা পাওয়ার পরই নাম ঘোষণা করা হবে। আগামীকাল দুপুর ১২টায়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...