বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : মানব কল্যাণ, সেবামূলক অরাজনৈতিক সংগঠন 'প্রত্যাশিত সিরাজগঞ্জ'র পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। মোঃ হেলাল উদ্দিন কে সভাপতি, মোঃ রাসেল সরকার কে সাধারণ সম্পাদক ও শাহাদৎ হোসেনকে সাংগঠনি সম্পাদক করে ওই সেবামূলক সংগঠনের ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদিত হয়েছে । সংগঠনের অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি আব্দুল মতিন, নূর-এ আজম সিদ্দিক, ইব্রাহিম হোসেন, কাওছার আহম্মেদ, যুগ্ন- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাদমান আল- মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন রুবেল, প্রচার সম্পাদক- এসকে সবুজ, সহ-প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল রাসেদ, প্রকাশনা সম্পাদক সাগর আহমেদ, দপ্তর সম্পাদক ইমাম হোসেন তারেক, সমাজ সেবা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সারোয়ার হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন (ছোট), সহ- রক্তদান বিষয়ক সম্পাদক আরিফ একে,পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর, মহিলা বিষয়ক সম্পাদক ববি আক্তার, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ আল- আমিন, পরিকল্পনা সম্পাদক সাগর আহমেদ প্রমূখ। গত ১ বছর ধরে 'প্রত্যাশিত সিরাজগঞ্জ' সংগঠনের সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে সংগৃহীত অর্থ ও নিজেদের শ্রম দিয়ে সমাজের হতদরিদ্র, অসহায়, দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল সহায়তা, বিনামূল্যে রক্তদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে, মহতী ওই সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকারের সাথে আলাপকালে তারা জানান, 'বন্যা, খরা, অতিবৃষ্টি, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুস্থ্যদের পাশে দাঁড়ানো, বিনামুল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদানসহ গত ১ বছর সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলায় জনকল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মসূচী সংগঠনের উদ্যোগে নেয়া হয়েছে। ভবিষ্যতেও এভাবেই প্রত্যাশিত সিরাজগঞ্জ জেলার অসহায় জনমানুষের কল্যাণে কাজ করে যাবে। যারা বিভিন্ন সেবামূলক কাজে অর্থ সহায়তা দিয়ে থাকেন, তা সাথে সাথেই সংগঠনের ফেসবুক গ্রুপ পেইজ 'প্রত্যাশিত সিরাজগঞ্জ' এ পোস্ট দেয়া হয়ে থাকে। আর এসব কাজে সকলের সদা সহযোগিতা বিশেষভাবে কাম্য!' সেইসাথে জনকল্যানমূলক কর্মসূচীতে দেশ ও বিদেশের যে কোন দানশীল ব্যাক্তি সহযোগীতার হাত বাড়াতে চাইলে নিম্নোক্ত মাধ্যমে আর্থিক সাহায্য পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিকাশ- ০১৭১০৮৬৬৪১৯ (পারসোনাল) , রকেট-০১৭১০৮৬৬৪১৯-০ (পারসোনাল), কুরিয়ার সার্ভিস : মোঃ ইসমাইল হোসেন রুবেল, করতোয়া কুরিয়ার সার্ভিস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এছাড়া এতদ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য 'প্রত্যাশিত সিরাজগঞ্জ' সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের মোবাইল ফোন নাম্বার 01771-889151 ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকারের 01729-148884 মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতেও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...