সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ গতকাল রোববার সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার পৌর সদরের রহমতগঞ্জের বাড়িতে জামায়াত শিবিরের বেশ কয়েক জন নেতা-কর্মীকে মেস বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে তাকে এই বরখাস্ত করা হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তকর্তাদের কাছে এ অভিযোগ করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে গত ৪ আগস্ট নার্সিং ইনস্টিটিউটের পরিচালক নাসিমা পারভীন এক পত্রে তাকে এই বরখাস্ত করেন। গত ৪ আগস্ট বরখাস্তের এ চিঠিতে স্বাক্ষর করা হলেও ডাকযোগে পৌছাতে দেরি হওয়ায় গতকাল ১৪ আগস্ট সকাল থেকে অফিশিয়ালি ভাবে তা কার্যকর করা হয়। আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার ইমান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুনের মালিকানাধীন রহমতগঞ্জের একটি মেস বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালায়। এই মেস বাড়িতে বসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতো বলে পুলিশের কাছে তথ্য ছিলো। এরই ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানে কাউকে আটক করতে না পারলেও বেশ কিছু জেহাদী বই, মোবাইল ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করে তারা। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতক্ষনিক পদক্ষেপ নিয়ে নার্স হাসিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।