রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের অতন্ত্র প্রহরী ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপিকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান এবং সেইসাথে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এড. কে এম হোসেন আলী হাসানকে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে আব্দুস সামাদ তালুকদারকে দায়িত্ব প্রদান করায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাস করেছে। রোববার রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর কাপড়ের হাট এলাকায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য কেএম নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, জাতীয় চার নেতা পরিষদ উপজেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম সাগর, পৌর যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, যুবলীগ নেতা তৈয়ব আহমেদ, আব্দুস সালাম, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, আশরাফ আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করে একে অপরকে এ মিষ্টিমুখ করান। সেইসাথে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার নতুনভাবে দায়িত্ব প্রদান করায় তাদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...