বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের তাঁত সেক্টরে আজ বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকান্ডের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। প্রথম দফা একটি ইউনিটে চেষ্টার পর ব্যার্থ হয়ে কামারখন্দসহ আরো ৪টি ইউনিটকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এলে মোট ৫টি ইউনিট একযোগে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনও সম্পূর্ণ ভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরো বলেন,আগুন পাটের বস্তার বেল এ ধরে যওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের মহা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম বলেন, মিলের তাঁত সেক্টরে আগুনের সূত্রপাত হলেও তার পাশে রাখা পাটের বস্তার বেল এর মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুনের ভয়াবহতা প্রাথমিক অবস্থায় নিন্ত্রণের বাইওে চলে যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এ আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে। এ সময় তিনি তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...