সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেপটি ট্যাংক খোড়ার সময় মাটিচাপা পড়ে ইউসুফ আলী ওরফে কাবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইউছুফ আলী ওরফে কাবেল সদর উপজেলার সয়দাবা ইউনিয়নের বাঐতারা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। রোববার দুপুরে সিরাজগঞ্জ ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের পাশেই সেপটি ট্যাংক খোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেপটিক ট্যাংক খোড়ার কাজ করছিলেন ইউসুফ। এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, শ্রমিকের মরদেহটি এখনো মাটির নিচে চাপা রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরে ধীরে উদ্ধার অভিযান চলছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
