মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
উল্লাপাড়া উপজেলার হাটবোয়ালিয়া কবরস্থানের পাশে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী। তাঁরা হলেন চালক বকুল হোসেন, জাহাঙ্গীর মাস্টার, আশরাফুল ইসলাম ও আমজাদ। আরেকজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার এ খবরের সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিদের লাশ শনাক্ত করে নিয়ে গেছেন। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে ও বিভিন্ন পরিবহন কোম্পানির ছাড়া বাসগুলোর আসন ছিল পূর্ণ। সড়কেও বেড়েছে গাড়ির চাপ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি