বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে তিন বন্ধু মিলে তাদেরই বন্ধু শামীম (২০) নামে এক সেলসম্যানকে শ্বাসরোধে হত্যা করে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। নিহত শামীম সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে ও শহরের আলাউদ্দিন স্টোরের কসমেটিক্স দোকানের সেলসম্যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই তিনবন্ধু সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার সাইফুলের ছেলে রাসেল, ফরহাদের ছেলে রবিন ও ফরিদের ছেলে নাহিদকে আটক করেছে। এ সময় ছিনতাই হওয়া টাকাও উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার এসআই শাহ আলম জানান, রোববার সকালে শামীম উল্লাপাড়ায় বিভিন্ন দোকোনে পণ্য সামগ্রী সরবরাহ করতে যায়। সন্ধ্যার পর সিরাজগঞ্জে ফেরার পথে ওই তিন বন্ধু তাকে হত্যার পর বড়হর কবরস্থানে ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। শামীম ও রাসেল দু’জন শহরের আলাউদ্দিন স্টোরে সেলসম্যান হিসেবে কাজ করত। এ জন্য দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েক বছর আগে রাসেলের চাকরি চলে যায়। আর এ জন্য সে শামীমকে দোষারোপ করে। এ অবস্থায় শামীমকে হত্যা করে প্রতিশোধ ও পণ্য সামগ্রী বিক্রির টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শামীমকে হত্যা করেছে বলে রাসেল ও তার দুই বন্ধু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে নিহত শামীমের বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা করেছেন।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...