রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা ধানের শীষ-নৌকা মার্কার প্রচারণা শুরু করেছেন। তবে প্রথমবার মেয়র পদে প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারায় অন্যরকম আনন্দ-উৎফুল­তায় প্রচারণায় নেমেছেন। প্রচারণায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রকাশ্যে এগিয়ে থাকলেও বিএনপি গ্রেফতার আতঙ্কের কারণে এখনও পিছিয়ে রয়েছে।

সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন- সিরাজগঞ্জ পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান সাময়িক বহিষ্কৃত মেয়র অ্যাড. মোকাদ্দেস আলী, শাহজাদপুর পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, বেলকুচি পৌরসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভুঁইয়া, রায়গঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপি নেতা নুর সাঈদ সরকার, উল্লাপাড়া পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও কাজিপুর পৌরসভায় পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদ রায়হান মুকুল।

অপরদিকে, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে সিরাজগঞ্জ পৌরসভায় সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আবদুর রউফ মুক্তা, কাজিপুরে ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, বেলকুচিতে দৌলতপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাস, উল্লাপাড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী নজরুল ইসলাম, রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ পাঠান ও শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মীরু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান দুদলের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শহর জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম জানান, বেলকুচি ও রায়গঞ্জ পৌরসভা বাদে সব পৌরসভায় জোটের শরিকদল বিএনপিকে সমর্থন দেওয়া হয়েছে। রায়গঞ্জ ও বেলকুচি পৌরসভা জোট থেকে জামায়াতকে সমর্থন দেওয়ার অনুরোধ করা হয়েছে। যদি না দেয় তবে জামায়াত এককভাবে এ দুটি পৌরসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...