বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
এস এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ: ঈদকে সামনে রেখে ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে সিরাজগঞ্জের বিভিন্ন স্টেশন এলাকায় ও ট্রেনে হিজরাদল বেধে চাঁদাবাজি করছে। চাঁদা দিতে অস্বীকার করায় অনেক যাত্রী লাঞ্ছিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে প্রায় এক সপ্তাহ ধরে ওই রেলপথে চলাচলকারী ট্রেনে সিরাজগঞ্জ এলাকায় বিভিন্ন স্ট্রেশনে দল বেধে চাঁদাবাজি করছে হিজরারা। প্রতিদিন সকাল ৯টার পর থেকে মধ্য রাত পযর্ন্ত সিরাজগঞ্জের সয়দাবাদ, শহীদ মুনসুর আলী, সিরাজগঞ্জ বাজার ষ্টোশন ও উল্লাপাড়া ষ্টোশনে ৪/৫ জনের দল বেধে অবস্থান নেন। ঢাকা ও উত্তরবঙ্গগামী চলাচলকারী অনেক ট্রেনে উঠে পড়ে এবং যাত্রীদের কাছে চাঁদাবাজি করে। এ চাঁদা দিতে অনেক যাত্রী অস্বীকার করলে তাদের লাঞ্ছিত করা হয়। তবে দিনের বেলার চেয়ে বিশেষ করে রাতে তারা এই চাঁদাবাজি করছে বেপরোয়াভাবে। সোমবার রাত ৮ টার দিকে ঢাকা থেকে চাপাইগামী রাজশাহী এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ স্ট্রেশনে ট্রেন থামার সাথে সাথে দল বাঁধা হিজরা ওই ট্রেনে উঠে পড়ে চাঁদাবাজি শুরু করে। ইজ্জতের ভয়ে অনেকেই এই চাঁদা প্রদান করে এবং রাজশাহীর সুমন ও সোহেলসহ কয়েকজন ট্রেন যাত্রী এই চাঁদা দিতে অস্বীকার করার সাথে সাথে তাদেরকে গালে মুখে চর থাপ্পর মারা হয়। এমন ঘটনা প্রায় প্রতিদিনি ঘটে থাকলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। এবিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই হায়দার আলী জানান, আসন্ন ঈদ উপলক্ষে রেল স্ট্রেশন এলাকায় ও ট্রেনে হিজরাদের তৎপরতা দেখা যাচ্ছে এবং তারা কিছু চাঁদাবাজির ঘটনাও করছে। তাদের এই চাঁদাবাজি কর্মকান্ড বন্ধের জন্য পুলিশি জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।     source: www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...