শাহজাদপুর সংবাদ ডটকম, বেলকুচি : বেলকুচিতে ট্রাক চাপায় ২ জেলে নিহত হয়েছেন। এরা হলো বেলকুচি উপজেলার শেননগর গ্রামের মৃত কুটিস্বর হলদারের ছেলে গুরুপদ হলদার (৩৮) এবং একই গ্রামের মৃত তফিশ্যা হলদারের ছেলে প্রকাশ হলদার (৩৭)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ নাসির আহমেদ জানান, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বেলকুচির চালা এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা একটি রিক্সা ভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ দু’জন নিহত হন এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘাতক ট্রাকটিকে এনায়েতপুর থানার খুকনী থেকে আটক করে পুলিশ। ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এব্যাপার একটি মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
জাতীয়
শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০১৭ পালিত
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : যথাযথ মর্যাদায় শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়...
