নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ১১ নেতা বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। শনিবার দুপুরে ঢাকার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কমিটিতে ঠাই পাওয়া নেতৃবৃন্দ হলেন, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলিম, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের, এম. আকবর আলী, কামরুদ্দীন এহিয়া খান মজলিস, মেজর (অব.) মোহাম্মদ হানিফ, এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সাইদুর রহমান বাচ্চু ও এ্যাডভোকেট সিমকী ইমাম খান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মোকাদ্দেস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে সিরাজগঞ্জের বিএনপির নেতা-কর্মীদের মাঝে আনন্দর বন্যা বইছে। অনেকেই তাদের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
