শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Jahan 22-04-2015শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ হাটের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপর ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন সিএনজি ড্রাইভার উল্লাপাড়া উপজেলার গয়ঠা গ্রামের খোরশেদ আলম (৩০), সিএনজি যাত্রী পাড়কোলা গ্রামের সুনীল হলদার (৬৫) ও আব্দুর রহিম (৩০)। আহত ব্যক্তি কাঙলাকান্দি গ্রামের মিঠুন (৩০)। হাটিকুমড়ুল হাইওয়ে থানার এসআই আশরাফুজ্জামান জানান, সিএনজি টেম্পুটি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি সম্পূর্ণভাবে এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মোট ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হাটিকুমড়–ল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও টেম্পুকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...