শনিবার, ২১ মার্চ ২০২৬
করোনাভাইরাসের সংক্রমণরোধে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি নানা বিধিনিষেধ আরোপ করা হলেও তা উপেক্ষা করে বৃহস্পতিবার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগ। করোনাভাইরাস সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা বেলকুচি উপজেলা সদরে স্বাস্থ্য বিধি না মেনে এমন জনসমাগম আতঙ্কিত এবং ক্ষুব্দ করে তুলেছে এলাকাবাসীকে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার চালা বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা যুবলীগ। পুলিশী পাহাৱায় বেলকুচি পৌরসভার চালা বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা গাদাগাদি করে অবস্থান করছিল অনেকে। অনেকের মুখে মাস্ক পরতেও দেখা যায়নি। বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা জানান, আমরা প্রথমে চালা এলাকায় মানববন্ধন করি। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে সংহতি প্রকাশ কৱায় লোক সংখ্যা বেড়ে প্রায় ৫/৬ হাজারে পৌঁছে। পরে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান এ ধরনের মানববন্ধন ও সমাবেশের বিষয়ে কোনো অনুমোদন নেয়া হয়নি। থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. একরামুল হক জানান, করোনা মহামারীর মধ্যে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাজ্জাদুল হক রেজা মানববন্ধন সমাবেশ করে সংগঠন বিরোধী কার্যক্রম করেছে। জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, এটা দলীয় কোন প্রোগ্রাম ছিল না। এ কারণে বিষয়টি আমার জানা ছিল না। জেলা আওয়ামী লীগেৱ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সাজ্জাদুল হক রেজা কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে স্থানীয় তাঁত শ্রমিক ও সাধারণ মানুষকে টাকায় ভাড়া করে এই জমায়েত করেছে। এভাবে কয়েক হাজার লোক সমবেত করায় পুরো বেলকুচি উপজেলা জুড়ে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম জানান বেলকুচিতে যুবলীগ মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যাতে আইনশৃংখলার কোন অবনতি ঘটাতে না পারে সে জন্য পুলিশ পাহারা ছিল। সুত্রঃ কালের কণ্ঠ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...