রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে ১০ হাজার পিস পিপিই জরিমানা করেছেন হাইকোর্ট। বিদেশে বসে বেআইনি জামিন আবেদনের মাধ্যমে আদালতের সময় নষ্ট করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। আজ সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে তারা দুই ভাই হত্যাচেষ্টা মামলায় আদালতের সামনে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি আত্মসমর্পণ করেন। আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার পিপিই জমা দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। এক্সিম ব্যাংকের এমডিকে ডেকে নিয়ে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি হন এই দুই ভাই। মামলা হওয়ার এক সপ্তাহ পর তারা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেশ ত্যাগ করেন। মামলার আসামি দুই ভাই এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করেন। আদালত সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের আগাম জামিনের আবেদনটি গত ২ জুলাই ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হয়। আদালতে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...