শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাল টাকা দিয়ে পাওনা পরিশোধ করতেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। তিনি জাল টাকা দিয়ে অনেককে বিপাকে ফেলেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানতে পেরেছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনের সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদকে। জিজ্ঞাসাবাদে তিনি নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে, তিনি যে প্রতারণার জাল বুনেছিলেন, সে বিষয়ে বলছেন। তার দেওয়া এসব তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তার দেওয়া তথ‌্যের ভিত্তিতে জাল সনদ ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হবে।’ রাজধানীর গুলশানের ফার্নিচার ব্যবসায়ী মোস্তাক আহমেদ বুধবার র‌্যাব সদর দপ্তরে বলেন, ‘সোফা, চেয়ার, খাটসহ বিভিন্ন ফার্নিচার আমার দোকান থেকে নেন সাহেদ। প্রায় এক বছর আগে সাড়ে ৮ লাখ টাকার মালামাল নিলেও দেড় লাখ টাকা দেন। বাকি টাকা না দিয়ে সময়ক্ষেপণ করছিলেন। ছয় মাস আগে তিনি ২ লাখ টাকা পরিশোধ করতে চার বান্ডিল ৫০০ টাকার নোট দেন। টাকাগুলো দোকানে নিয়ে আসার পর দেখি জাল নোট। পরে জানানো হলে সাহেদ বলেন, আমি কি জাল টাকার ব্যবসা করি? তুমি জাল টাকা দিয়ে এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছ। চক্ষুলজ্জায় বিষয়টি কাউকে জানানো হয়নি। এখন এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক আশিক বিল্লাহ বলেন, ‘সাহেদকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব টাকা তিনি পাওনাদারদের দেওয়াসহ বড় বড় কেনাকাটায় ব্যবহার করতেন। তিনি অনেককে জাল টাকা দিয়ে হয়রানি করেছেন। এখন ভুক্তভোগীরা অভিযোগ করলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ অপরাধে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাও করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত এরকম তিনজন অভিযোগ করেছেন। সেগুলো মহানগর গোয়েন্দা পুলিশ বা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হবে।’ জাল টাকার কারবার ছাড়াও সাহেদ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়া, কলেজ-বিশ্ববিদ্যালয়ে জাল শিক্ষা সনদ বিক্রি, চাকরি ও সরকারি কাজ বাগিয়ে দেওয়ার নামে প্রতারণাসহ নানা অপরাধ করেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। করোনা টেস্টের নামে প্রতারণার মামলায় বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...