বুধবার, ২৫ মার্চ ২০২৬
স্টাফ রিপোর্টার, শাহজাদপুর : সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার একাদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিতের বাসভবনে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদুল হক নওশাদ, যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপি নেতা এ্যাড. রায়হান উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, দফতর সম্পাদক আবু বক্কার রঞ্জু, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, যুবদল নেতা রানা, মাসুম, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সজল, বাচ্চু ফকির, বখতিয়ার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জের গর্বিত কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে শাহজাদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার গতিশীল নেতৃত্বের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। বক্তারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তিসহ সকল আন্দোলনকে বেগবান ও সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।’ পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উক্ত দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...