রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রথমবারের মতো একদল রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধারের পর নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। এখবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি বলেন শনিবার রাত ২টা ৩৫ মিনিটে রোহিঙ্গাদের ওই দলটি ভাসানচরে পৌঁছায়। প্রাথমিকভাবে দলটিতে ২৮ জন রোহিঙ্গা ছিল বলেও জানান তিনি। মি. খায়ের বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। পরে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করতে চেয়ে এক কর্মকর্তা জানান, ২৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার উপকূল থেকে কোস্টগার্ড উদ্ধার করে। তবে এখন যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ চলছে, এজন্যই তাদেরকে ভাসানচরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে যেহেতু এখন রোহিঙ্গা শিবিরে পাঠানো সম্ভব নয়, এজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্থানান্তর করা হবে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে চাইছিল। এদের মধ্যে ৫ জন শিশু, ১৯ জন নারী এবং ৫ জন পুরুষ। তবে এদের মধ্যে কেউ দালাল কিনা তা পরবর্তীতে অনুসন্ধান করে জানা যাবে বলে জানান তিনি। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও খাবার দেয়া হয়েছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে , ভাসানচরে বেড়িবাধ নির্মাণ, ঘরবাড়ি, সাইক্লোন শেল্টারসহ অবকাঠামো উন্নয়নের করা হয়। তবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সেখানে যেতে অসম্মতি জানায়। জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়, ভাসানচরে স্থানান্তরের আগে কারিগরি মূল্যায়ন শেষে রোহিঙ্গাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। ফলে সরকারের জোর চেষ্টা ও কয়েকদফা উদ্যোগ সত্বেও সেখানে একজন রোহিঙ্গাও পাঠানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এরমধ্যে এই রোহিঙ্গা দলকে গ্রহণ করতে হলো।

Content retrieved from: https://ghatail.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/.

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...