বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার (২৫ এপ্রিল) শাহজাদপুরের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রূপপুরস্থ বাসভবনে তার মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অনান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক স্পেশাল পিপি এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, আব্দুর হাই, ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান, আ.লীগ নেতা সাইফুল ইসলাম, প্রয়াত এমপির পিএস গোকূল বিশ্বাস, উপজেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক রবিন আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌরসভার প্যানেল মেয়র ও প্রয়াত এমপির ভাতিজা তৌহিদুর রহমান এ্যাপোলো, পৌর কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, সাবেক আহবায়ক রাজীব শেখ, উপজেলা  ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ রাসেল প্রমূখ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুম এমপি হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফেরাত কামনাসহ দেশবাসী ও মুসলিম জাহানের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মখদুমিয়া জামে মসজিদের মুয়াজজিন ক্বারী আবুল কালাম আজাদ ছাহেব।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সুধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার ৬/৭ 'শ মানুষ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...