বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার শাহজাদপুরে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আল আমিন হোসেন, শামছুর রহমান শিশির, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, যমুনা টিভির জেলা প্রতিনিধি ও বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, এমএ জাফর লিটন, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত প্রমূখ। বক্তারা সাংবাদিক শিমুল হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার, এজাহারভূক্ত সকল আসামীদের গ্রেফতার এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার শত শত মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।