মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

রাস্তার উপর জনসম্মুখে গৃহকর্মীকে মারধর ও তার শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে আরাফাত শাকিল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৫ জুলাই) রাতে শহরের রহমতগঞ্জ মহল্লার ৪ নম্বর গলির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী জানান, নূরজাহান তুর্কী (৫৯) নামে এক গৃহকর্মীকে রাস্তার উপর মারধর করার অভিযোগে আরাফাত শাকিল ও তার বোন জান্নাতুল নাঈম সাথীকে (৩৪) আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আরাফাত শাকিলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

মামলার বিবরণে জানা যায়, নির্যাতিত গৃহকর্মী নূরজাহান খাতুন তুর্কী উল্লেখ করেন, জান্নাতুল নাঈম সাথী বেলকুচিতে সরকারি চাকরি করেন। ৮ মাস আগে তার সরকারি কোয়ার্টারে মাসিক ৬ হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ নেন তিনি। কিন্তু সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করানো হলেও ঠিকমতো খাবার দেওয়া হতো না তাকে। এমনকি গৃহকর্তী জান্নাতুল নাঈম সাথী সবসময়ই গালমন্দ করতেন। ১০ দিন পর তিনি আর কাজ করতে না চাইলে বেতন না দিয়েই বাসা থেকে বের করে দেওয়া হয়।  

এ ঘটনার জেরে গত ২০ জুলাই শহরের রহমতগঞ্জ ৪ নম্বর গলির একটি বাসায় কাজ করতে যাবার পথে নূরজাহানের উপর অতর্কিত হামলা চালায় জান্নাতুল নাঈম সাথীর বড় ভাই ব্যাংক ম্যানেজার আরাফাত শাকিল। এ সময় তাকে ছাতা দিয়ে বেদম মারধর করে পরনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হুমকি দিতে দিতে চলে যায় আরাফাত শাকিল। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে ভর্তি করে।  

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে রোববার (২৫ জুলাই) রাতে থানায় মামলা দায়ের করেন নূরজাহান খাতুন তুর্কি।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...