সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার রাতে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর বাজারস্থ শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম কার্যালয়ে আর্ত মানবতার কল্যাণ ও সমাজসেবা বিষয়ে সার্কেল শাহজাদপুর গ্রুপের পরিচালকদের সাথে ফোরামের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ফোরামের সভাপতি, শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা অাবুল বাশারের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দিনকাল সাংবাদিক আল আমিন হোসেন, দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক , সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও গ্রুপের প্রশাসক শামছুর রহমান শিশির, সার্কেল শাহজাদপুর এর গ্রুপ নির্বাহী ও জনতার মশালের স্টাফ রিপোর্টার রাজীব রাসেল, সার্কেল শাহজাদপুর গ্রুপের প্রশাসক ও জনতার মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক হাসান কাহার, প্রশাসক ও জনতার মশাল পত্রিকার আদালত প্রতিবেদক এমএ হান্নান শেখ প্রমূখ ৷ বক্তারা আর্ত মানবতা, সমাজসেবা, যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ জন কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ৷

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।