বুধবার, ২৫ মার্চ ২০২৬
করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনার হিসেবে মাঠপর্যায়ে কাজ করা বানারীপাড়ার কৃতী সন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) সপরিবারে করোনা জয় করেছেন। মঙ্গলবার সকালে তিনি সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের নিজ কর্মস্থলে যোগদান করেন। এ সময় তাকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সহকর্মী ও সদর থানার পুলিশ অফিসাররা ফুল দিয়ে বরণ করেন। জানা যায়, পুলিশ সুপার হাসিবুল আলম দীর্ঘ ১৮ দিন ধরে স্ত্রী পলি সুলতানা শান্তা ও এক মাত্র শিশুকন্যা সেওতি আলমসহ (১০) করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপারের সরকারি বাস ভবনে আইসোলেশনে ছিলেন। তিনি দীর্ঘদিন পর শারীরকভাবে সপরিবারে সুস্থ হন এবং ৩১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনা জয় করার এ বিষয়টি সবাইকে জানান। দেশে করোনা মহামারী প্রতিরোধে মার্চের শুরুতেই সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এলাকার মাঠপর্যায়ে সংক্রমণ ঠেকাতে সামনে থেকে কাজ করছেন। করোনা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে ১৩ জুলাই তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাজমেট, সহকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীরা তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তাদের দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে তার নিজ জন্মভূমি বানারীপাড়া এবং কর্মস্থলের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।