শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
[acx_slideshow name="বিবর্তন নাট্য গোষ্ঠির নাট্যোৎসব-২০১৪"] শাহজাদপুর সংবাদ ডটকম : গত রোববার রাতে শেষ হলো শাহজাদপুর বিবর্তন নাট্য গোষ্ঠির নাট্যোৎসব-২০১৪। এ নাট্যোগোষ্ঠির মঞ্চে-পথে, শহরে-গ্রামে, নাটকের কাজে, নাট্যোসংগ্রাসে-২৫ বছর পুর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল। গত ২৯ আগষ্ট এক বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নাট্যোৎসবের শুভযাত্রা শুরু হয়ে ৩১ আগষ্ট শেষ হয়েছে। শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চত্তরের নাট্যমঞ্চে প্রথদিনে নাটক পরিবেশিত হয় “নারী নসিমন”, রচনা- শাহ্মান মৈশান, নির্দেশনা- দেবাশীষ ঘোষ, পরিবেশনায়- নাট্যলোক, সিরাজগঞ্জ। দ্বিতীয় দিনে পরিবেশিত হয়েছে নাটক- “বাউথ নামা”,রচনা ও নির্দেশনা-আমিনুর রহমান মুকুল, পরিবেশনায়-তরুন সম্প্রদায়, সিরাজগঞ্জ, তৃতীয় দিনে পরিবেশিত হয়েছে, নাটক- কৃষক উপখ্যান ও তমিজ ব্যাপারি, রচনা নির্দেশনা- কাজী শওকত, পরিবেশনায়- বিবর্তন নাট্যোগোষ্ঠি, শাহজাদপুর। প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক দেবাশীষ ঘোষ, দ্বিতীয় দিনে ছিলেন, ঝুনা চৌধুরী, অভিনেতা ও পরিচালক, সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ গ্রুপ থেয়েটার ফেডারেশান ও আসাদউদ্দিন পবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগ) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। তৃতীয় দিনে উপস্থিত ছিলেন, স্থানীয় অতিথীবৃন্দ। তিন দিনের পরিবেশিত মঞ্চ নাটক শাহজাদপুরের দর্শকবৃন্দের মধ্যে সাড়া জাগিয়েছে। নাট্যমোদী সুধিজনদের বক্তব্য- আধুনিকতার নামে আকাশ সংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের মঞ্চ নাটক মঞ্চস্থ করার প্রয়োজনীয়তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরী। বাঙগালির নিজস্ব সংস্কৃতির ধারা টিকিয়ে রাখতে শাহজাদপুর বিবর্তন নাট্যোগোষ্ঠীর দীর্ঘদিনের এই সংগ্রামী নাট্যধারাকে অভিনন্দন জানিয়েছে দর্শক শ্রোতারা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...