শনিবার, ২১ মার্চ ২০২৬
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ। এরই মধ্যে শেষ দিনের লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল। চতুর্থ দিনে কোনো সাফল্য না পেলেও পঞ্চম দিন সকালের সেশনটা দারুণ কাটিয়েছে টাইগাররা। লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৮ উইকেটে ৬৪৯ রান। সুরাঙ্গা লাকমাল ২৩ ও বিশ্ব ফার্নান্দো ০ রানে অপরাজিত আছেন। তিন উইকেটে ৫১২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলংকা। স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। দিনের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। ধনঞ্জয়কে ইনসাইড এজের মাধ্যমে বোল্ড করেন তিনি। সাজঘরে ফেরার আগে এই অলরাউন্ডার ১৬৬ রান করেন। নিজের পরের ওভারে বিপদজনক করুনারত্নকে ফেরান তাসকিন। আগের বলটি স্লোয়ার দিলেও পরেরটি একই লাইন ও লেন্থে জোরে করেন তিনি। গতির পার্থক্যে ক্যাচ তুলে দেন লংকান অধিনায়ক। তিনি ফেরেন ২৪৪ রানে। একটু পরই লিটন দাসের ক্যাচ বানিয়ে পাথুম নিশাংকাকে আউত করেন এবাদত হোসেন। রান আউট হয়ে সাজঘরে ফেরায় নিরোশান ডিকওয়েলা ৩১ রানের বেশি করতে পারেননি। অনেকটা একাই স্কোর বাড়ানোর চেষ্টা করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে ৪৩ রানে বোল্ড করেন তাইজুল ইসলাম। লাহিরু কুমারা ইনজুরিতে ছিটকে যাওয়ায় আর এক উইকেত পেলেই অল আউট হবে লংকানরা।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...