মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
saj চলে এসেছে শীতের আমেজ। আর শীতকাল হল সাজসজ্জার জন্য বেশ আরামদায়ক একটা সময়। কিন্তু শীতের মিষ্টি রোদ গোপনে ত্বককে পুড়িয়ে দেয় খুব তাড়াতাড়ি। তাই বলা হয় শীত হলো সাজের শত্রু! আর তাই এই সময়ে ফিটফাট থাকা ভীষণ জরুরী৷ মেকআপের ব্যাপারে প্রয়োজন বিশেষ সতর্কতা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আমাদের ত্বকে একটা লালচে ভাব আসে। তাই শীতে আপনাকে সুন্দর রাখতে ফ্রস্টি মেকআপ বা আইসি মেকআপের টিপস দেয়া হল। এই ধরনের মেকআপের বৈশিষ্ট্যই হল হালকা গোলাপি, আইসি ব্লু, সিলভার ও সাদার মতো ঠাণ্ডা রঙের ব্যবহার। ১. প্রথমেই আসে ফাউন্ডেশনের ব্যবহার। স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন বেছে নিন আগে। নরম উজ্জ্বল লুকের জন্য হালকা ফাউন্ডেশনই সব থেকে ভাল। ২. স্কিন টোন যাতে গ্লো করে এইজন্য ব্যবহার করুন হাইলাইটিং ক্রিম। তবে ত্বকের নরম ভাব বজায় রাখার জন্য সেটা খুব ভালো করে ব্লেন্ড করা প্রয়োজন। ৩. মেকআপে বাড়তি আকর্ষণ যোগ করতে যদি ‘উইঙ্গড আইজ’ লুক পেতে চান তবে প্রথমে চোখের উপরের পাতায় একটু আইলাইনার দিয়ে দিতে পারেন। ৪. কারও যদি লিক্যুইড আইলাইনারে সমস্যা হয় তবে প্রথমে পেন্সিল দিয়ে টেনে তারপর লিক্যুইড ব্যবহার করতে পারেন। ৫. রাতে কোথাও পার্টিতে গেলে, ন্যাচরাল কুল-লুক মেকআপ ভালো লাগবে না। হাইলাইট ক্রিমের বদলে পিংক ব্লাশ অন লাগিয়ে নিলে খুব আকর্ষণীয় দেখাবে আপনাকে। ৬. ফ্রস্টি লুক দিতে মেকআপের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখের মেকআপ। ল্যাশলাইনের উপরের অংশে পার্লি হোয়াইট আইশ্যাডো লাগাতে হবে। সঙ্গে ব্যবহার করা যেতে পারে ব্লু শিমারি শ্যাডো এবং বাইরের দিকের অংশের জন্য পার্লি ব্ল্যাক। ৭. এ ছাড়া আই শ্যাডোর কালার হিসেবে বেছে নেওয়া যেতে পারে অন্য কোনো কুল শেড। যেমন—সাদা, রুপোলি, আইস ব্লু, বা গোলাপির মতো কোনও রং। ৮. পেন্সিল লাইনার দিয়ে আইল্যাশের ঠিক উপরে রেখা টানলে চোখ আরও উজ্জ্ব্বল দেখাবে। এরপর ব্যবহার করুন মাসকারা। ৯. মেকআপ নিয়ে পরীক্ষা করতে চাইলে চিকবোনে ক্রিমের জায়গায় আইশ্যাডো দিয়েও হাইলাইট করা যেতে পারে। ১০. সাধারণত এই মেকআপের সঙ্গে গোলাপি বেশি মানায়, সঙ্গে লাগানো যেতে পারে সিলভার গ্লস। ১১. ফ্রস্টি মেকআপের সঙ্গে একটু ডার্ক টাইপের ড্রেসআপ রাতের পার্টির জন্য বেশ মানানসই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...