বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
নিজ বাড়ির সামনে খেলছিল ৪ বছরের এনামুল হক মুসা (তালহা)। এসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আব্দুল হালিম। হঠাৎ শিশুটিকে লাথি মেরে মাটিতে ফেলে দেন তিনি। এরপর ভারী পাথর দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে পড়ে থাকা তালহাকে। আশপাশের লোকজন ছুটে আসার আগেই অন্তত পাঁচবার পাথর দিয়ে আঘাত করা হয় ছোট্ট শিশুটিকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। রক্তে ভেসে যায় পিচের রাস্তা। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক জানান, শিশুটি পথেই মারা গেছে। নিহত তালহা গুজাউড়া গ্রামের নুরুল হকের ছেলে। হত্যাকারী আব্দুল হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে। ঘটনার সময়ই স্থানীয় লোকজন আব্দুল হালিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। নৃশংস এ ঘটনার পর পুলিশের সামনেই জনরোষে পড়েন হালিম। শিশুটির উত্তেজিত স্বজনরা তার কাছে জানতে চান, কেন তাকে হত্যা করল সে? এ সময় একটি ইজিবাইকে বসিয়ে রাখা হালিম অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। শিশুটির এক স্বজন তাকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিলে সে বলে, পুলিশে ফোন দাও। শিশুটির এক চাচা জিজ্ঞাসা করেন, আমার ভাতিজাকে কেন মারলি? জবাবে হালিম বলেন, মারিছি, মনের কষ্টে মারিছি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুকে এভাবে কেউ খুন করতে পারে! স্থানীয় লোকজন এক যুবককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে একেক সময় একেক কথা বলছে। তবে পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ঘটনা ধরা পড়েছে। তিনি জানান, শিশুটির ময়নাতদন্ত হচ্ছে। এখনো মামলা দায়ের হয়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...