মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস বা বিষয় কমানোর কোনো সুযোগ নেই। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরপরই এই পরীক্ষা নেয়া হবে, বলছে শিক্ষাবোর্ড। প্রাথমিক ও ইবতেদায়ী সমমানের পরীক্ষা হবে সিলেবাসের বাছাই করা গুরুত্বপূর্ণ পাঠ্যসূচির উপর। সেই সাথে ছুটি আরো বাড়লে শিক্ষাবর্ষ বাড়ানোর চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেই সাথে স্থগিত হয়ে আছে এইচএসসসি পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জেএসসি, পিইসি পরীক্ষা হওয়ার কথা। এই বোর্ড পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড বলছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার সব প্রস্তুতি নেয়া আছে। পুরো সিলেবাসে সবগুলো বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে রুটিনে ছুটি কমিয়ে দেয়া হবে। জেএসসি পরীক্ষাও হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে শিক্ষাবর্ষ বাড়ানোর চিন্তাও চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ক্ষুদে শিক্ষার্থীদের পিইসি পরীক্ষা হবে। সেক্ষেত্রে স্কুল খুললে যতটুকু পড়ানো সম্ভব হবে তার উপরেই পরীক্ষা হবে। অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা কিভাবে নেয়া হবে সেগুলো নিয়েও কাজ করছে মন্ত্রণালয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...