মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর, প্রতিনিধিঃ এক শিক্ষকের শাস্তির দাবিতে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ মনিরামপুর বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটদিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর আল আসাদ ওই স্কুলের প্রাত্তন এক ছাত্রীকে ফুসলিয়ে বাড়ী থেকে নিয়ে যেয়ে বিভিন্ন্ জায়গায় গোপন রেখে তাকে ধর্ষণ করে। এর প্রতিবাদে গত কাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ মানব বন্ধন ও প্রতিবাদ সভায় ওই শিক্ষকের দৃস্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুনাহার লাকি, করতোয়া ডিগ্রি কলেজের প্রভাষক নাছিমাজামান, শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাসুদ হাসান খান প্রমুখ। এ্যাডভোকেট আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন ওই শিক্ষকের পক্ষে শাহজাদপুর বারের কোন আইনজীবী আইনী সহায়তা দিবেন না। মানব বন্ধন শেষে ৫মিনিটের জন্য শাহজাদপুরের ব্যস্ততম থানার ঘাট-দ্বারিয়াপুর সড়কটি সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য ভাটদিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর আল আসাদ পূর্বের কর্মস্থল শাহজাদপুরের নরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালিন একিই অপরাধে তাকে বর্তমান কর্মস্থলে বদলি করা হয়। অভিযোগ রয়েছে এ নিয়ে চার বার ওই শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা না নেয়ায় তিনি বার বার একিই অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন।
এদিকে এলাকা বাসির অভিযোগ ধর্ষিতার পিতা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার পর শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামন একটু নড়েচড়ে বসলেও তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা না নেয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছেন। এ ব্যপারে ওই শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতি মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানান। অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয় নাই।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
