শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
গত শুক্রবার শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার যৌথভাবে করতোয়া ও বড়াল নদীতে নৌ-ভ্রমণ ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেয় দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি, কবি ও নাট্যকার মোঃ মুমীদুজ্জামান জাহান, তাকিবুন্নাহার তাকি, মেহেদী হাসান হিমু, বিপ্লব, তামজিদ, রতন, অসীম, মঙ্গল, সাদ্দাম, আবু সাঈদ, রাহুল, সায়মন, সুমন, রিফাত, জাহিদ, নূরুল, ইমরান প্রমুখ। সূর্য পশ্চিম গগণে হেলে পড়তেই দরগাপাড়া পীর সাহেবের ঘাট থেকে নৌকা ছাড়া হয়। এরপর করতোয়া ও বড়াল নদী পাড়ি দিয়ে পৌছানো হয় বাঘাবাড়ি নৌ-বন্দর ঘাটে। বন্দর পল্টনে মাগরিবের আযান পড়তেই নৌকা ভিড়িয়ে জাহাজ শ্রমিক ও বন্দর শ্রমিকদের সাথে নিয়ে ইফতার করা হয়। এ সময় এক আবেগ ঘণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবেগে বিশেষ মোনাজাতে এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করা হয়। ইফতার শেষে হিমেল হাওয়ায় নৌকা ভাসিয়ে ফেরা হয় যে যার গন্তব্যে। আর এর মধ্য দিয়েই শেষ হয় মনোজ্ঞ নৌভ্রমণ ও ইফতার মাহফিল

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...