সোমবার, ২৩ মার্চ ২০২৬

উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস।

1003588_1382449315366369_1278525245_n মোঃ মুমীদুজ্জামান জাহান (শাহজাদপুর প্রতিনিধি): শাহজাদপুর সরকারি কলেজে এ বছর ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। ফলে শাহজাদপুর ও এর আশেপাশে ১২টি উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের অল্প খরচে ও সহজে উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ তৈরি হয়েছে। উপজেলাগুলি হলো শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, চৌহালী, বেলকুচি, বেড়া, সুজানগর, সাথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর। বিগত দিনে এ এলাকার ছাত্র/ছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি ছিল সোনার হরিণ। তাদের সেই সোনার হরিণ এখন হাতের মুঠোয় এসেছে। এতে এলাকার উচ্চ শিক্ষা বঞ্চিতরা এ সুযোগ পেয়ে উল্লসিত হয়ে পরেছে। সেই সাথে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কলেজ সুত্রে জানা যায় ২০১২ সালে এ কলেজে শুধু মাত্র বাংলা বিষয় চালু হয়। এ পর ২০১৩ সালে রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস এ ৩টি বিষয় চালু হয়। চলতি ২০১৪ সালে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় চালুর সকল প্রক্রিয়া সম্পূর্ন হয়েছে। ইতি মধ্যেই জাতীয় বিশ্ববিদালয়ের মনোনিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যপক সুভাষ চন্দ্র শীল ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসার মোঃ নুরুল্লাহ ভিজিলেন্স টিম হিসাবে শাহজাদপুর সরকারী কলেজ পরিদর্শন করে এ দুটি বিষয় খোলার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। ফলে এ দুটি বিষয় এ বছর এ কলেজে চালু হতে আর কোন বাধা নেই। তাই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন এ বছর থেকেই এ ২টি বিষয়ে ছাত্র ভর্তি সম্ভব হবে। ২০১৫ সালে এ কলেজে ইংরেজী, ইসলামের ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান বিষয় খোলা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...