মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তরিক পত্র শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে প্রেরণ করায় এ নিয়ে ওই কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । এ পত্র দাপ্তরিকভাবে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাননি বলে তারা জানিয়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতারা এখনও এ বিষয়ে কিছুই জানেন না, দু’একজন লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি,স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন জানান, ‘দাপ্তরিক পত্র দফতর মারফত জানানোর কথা। লোকমুখে শুনেছি। তবে এ ধরনের কোন পত্র এখনও পাইনি।’ অপরদিকে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান জানিয়েছেন,‘ এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।’ এ ব্যাপারে শাহজাদপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ ওয়াজেদ আলী জানিয়েছেন, ‘আগামী ৮ জানুয়ারী রোববার শাহজাদপুর সরকারি কলেজে ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পুরষ্কার বিতরণ কর্মসূচী’ সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...