রাম চন্দ্র সাহা মিলন (শাহজাদপুর প্রতিনিধি): শাহজাদপুর উপজেলার জামিরতা ভাটপাড়া গ্রামে যুমনা নদীর সংরক্ষন বাধেঁ দুই সপ্তাহে দ্বিতীয় বারে মতো গত শুক্রবার আবার ধস নেমেছে ।
শুক্রবার ভোরের দিকে প্রায় ৬০মিটার এলাকায় ব্লক ও জিওব্যাগ নদীর গর্ভে বিলীন হয়ে যায় । পর পর বাধেঁ ধস নামায় স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । কৈজুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম জানান শাহজাদপুরের পূর্বাঞ্চল রক্ষার জন্য ২০১১সালে কৈজুরী মনাকষা থেকে গালা ইউনিয়নের ভেড়াকোলার পর্যন্ত ১২ কিলোমিটার যমুনা তীরের পাড় সংরক্ষন বাধ নির্মান করা হয় । চেয়ারম্যান সাইফুল ইসলাম আরও জানান বাধঁ নিমার্নের পর থেকে এলাকার মানুষ শান্তি নিয়ে দুঃচিন্তাহীন জীবন যাপন করে আসছিলো কিন্ত বাধটি দেখা শুনার দায়িত্ব পড়ে রেড়া উপজেলার কৈটলা পানি উন্নযন বোর্ডের তারা সঠিক ভাবে দেখা শুনা না করায় আজ এই অবস্থা । কৈটলা পানি উন্নয়ন বোর্ডের এসও জাকিরুল ইসলাম জানান ভাধ ধসের খবর শুনেছি এলাকায় গিয়ে দেখে মন্তব্য করতে পারবো । এলাকার জনগন দূত সরকারের পদক্ষেপ গ্রহন করার জন্য আবেদন করেছে । স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন জানান অসুস্থ থাকায় কিছুদিন দেশে বাহিরে ছিলাম এখন দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে জনগনের আতঙ্ক হবার কারন নাই ।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
