শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার রবীন্দ্র কাচারি বাড়ী মিলতায়নে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬, (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইচ চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা, হুমায়ন কবির প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
