শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মাজহার বাবু: চলচ্চিত্রের নাম ‘মিলন সেতু’, পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। তিনিই জানালেন সিরাজগঞ্জের বাস্তব ঘটনা জেডএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজক সাইফুল ইসলাম বলেন, ‘ছবির গল্পটি আমিই রচনা করেছি, সিরাজগঞ্জের বেলকুচির তালুকদার ও তাঁতি সম্প্রদায়ের বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার মনে হয় এই ছবিতে দর্শক যেমন মৌলিক গল্পের একটি ছবি পাবে, তার সঙ্গে সিরাজগঞ্জের তাতি সম্প্রদায়ের ওপর একটি ধারণা পাবে।’ পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, “আমার পরিচালনায় এটি প্রথম ছবি। ‘মিলন সেতু’ সম্পূর্ণ মৌলিক কাহিনীর একটি ছবি। সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচি থানার দুটি সম্প্রদায় নিয়ে এই ছবির গল্প। তালুকদার ও তাঁতি এই দুটি সম্প্রদায়ের মধ্যে কখনো মিল ছিল না। তাদের মাঝে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকত। এরা একে অপরকে গালি দিত। তালুকদারদের গালি দিত চাষা বলে, আর তাঁতিদের গালি দিত জোলা বলে। এই কারণে তাদের মধ্যে সব সময় একটি প্রতিহিংসা কাজ করত। তাদের মধ্যে কখনো বিয়ে শাদি হতো না। ছবির গল্পে এই দুই সম্প্রদায়ের একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসা হয়। এই ভালোবাসাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। ছবিটিতে ছয়টি গান রয়েছে। পাঁচটি গানের নৃত্য পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।’ ‘মিলন সেতু’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফাহিম চৌধুরী ও চিত্রনায়িকা শারমিন আক্তার প্রেমা। আরো আছেন আলীরাজ, প্রয়াত মিজু আহমেদ, রেবেকা, রেহানা জলি প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

সম্পাদকীয়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

লাগাতার হরতাল-অবরোধ শাহজাদপুরে দুগ্ধ শিল্পে চরম বিপর্যয়; দুগ্ধ উৎপাদনকারী প্রান্তিক কৃষকেরা দিশেহারা