মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ শাহজাদপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পৌর শহরের সুবিধা বঞ্চিত জনগণের মাঝে ২০টি টিউবওয়েল স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (০২মে) শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বুনা পাড়ার মৃত ময়েন ব্যাপারীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেনের বাড়িতে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে এই কারর্যনক্রমের উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী হরিপদ রায় ও উপজেলা আওয়ামীলীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী এসএম ইকবাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, কনজার্ভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় শাহজাদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হরিপদ রায় বলেন, বর্তমান মেয়র মনির আক্তার খান তরু লোদী দায়িত্বভার গ্রহনের পর থেকেই নাগরিক সুবিধা সুনিশ্চিত ও বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নের যে ধারা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় জনগনের মাঝে সুপেয় নিরাপদ পানি নিশ্চিতের লক্ষ্যে পৌরবাসীর মাঝে ডিপ টিউবওয়েল বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!