শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর পৌরসভার ২০১৮-১৯ইং অর্থ বছরে ১৯ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর ভবনের ছাদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, পৌর হিসাব রক্ষক মোঃ আনিছুর রহমান, সচিব মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এ বাজেটে উন্নয়ন বাবদ ব্যয় দেখানো হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ২৫০ টাকা ধরা হয়েছে। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন করন সেক্টর প্রকল্প থেকে ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে। বাকি টাকা বার্ষিক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে নেয়া হবে। উপস্থিত নাগরিকগণ গণমুখী এ বাজেটকে স্বাগত জানিয়েছে। সবশেষে ইফতার মাহফিলে পৌরবাসির সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

চন্দন কুমার আচার্য,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বন্যা

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

জামিল আহম্মেদ পরশ:: “বন্যা নয়, জিতবে মানবতা”-এই স্লোগানে গতকাল ১২ই আগস্ট,২০১৬ইং শুক্রবার...

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ধর্ম

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।