রবিবার, ২২ মার্চ ২০২৬
দরজায় করা নাড়ছে আসন্ন পৌর নির্বাচন ২০২০। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে অননুষ্ঠিত হবে পৌর নির্বাচন।গতবারের ন্যায় এবারেও নির্বাচন হবে দলীয় প্রতীকে। প্রার্থীরা তাই দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে জনসংযোগের পাশাপাশি চলছে হাই কমান্ডে চেষ্টা। বিশেষ করে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীদের জনসংযোগ বেশি দেখা যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নৌকা প্রতীকে মনোয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম হলো সাবেক ভিপি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ, সাবেক সভাপতি পৌর আওয়ামীলীগ, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ভিপি আব্দুর রহিম।অন্যদের মত নিয়মিত পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।সেই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর)রাতে পৌর এলাকায় দ্বাবারিয়া গ্রামে এরলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। নৌকা প্রতীকে মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন মেয়র নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত শাহজাদপুর পৌরসভার আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করবেন।পৌরবাসীর আস্থার প্রতিদান দিতে চান। শাহজাদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার জামাল ব্যাপারির সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ালীগ নেতা আলহাজ্ব মকরম প্রাং । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফেরদৌস শেখ,১ং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ূব আলী, পৌর আওয়ামীলীগ নেতা শাহ আলম, সাবেক শাহজাদপুর সরকারি কলেজর সাংগঠনিক সম্পাদক জীবন আহম্মেদ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

জাতীয়

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন