মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" কর্তৃক গরিব দুঃস্থ অসহায় ও বন্যাদূর্গত ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩১জুলাই) শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে আটটায় "শাহজাদপুর পাইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীতে রয়েছে চাউল, আলু, তেল, চিনি, লবণ, চিড়া, সেমাই ও আটা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব মাসুদ হোসেন। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন জনাব সমিরন চন্দ্র সরকার, জনাব আব্দুল মজিদ, জনাব আব্দুল হাই, আনোয়ার হোসেন ও দীপক কুমার। সাবেক ছাত্র আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় "শাহজাদপুর পাইলট এস‌এসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" এর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানভির হাসান অপু, রানা, শোহেল রানা নিউটন, কামাল, আহমেদ কাজল, রাজীব আহমেদ রাসেল, ফারুক হাসান কাহার, হাসান মাহমুদ, রাজিব, মেহেদী হাসান সজীব, জামিল সরকার, আরিফুল ইসলাম আরিফ, হোসেন নুরুজ্জামান, হোসনে আরা জাহান, নয়ন বিশ্বাস, সবুজ, বাপ্পী, রনি, লোকমান, আনোয়ার, আক্তার, ফয়সাল প্রমূখ। উল্লেখ্য "এস‌এসসি ২০০২ ও এইচএসসি ২০০৪" নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে সারাদেশের এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...