মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতির 'হাজী পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস কর্তৃপক্ষকে শাহজাদপুরে নির্ধারিত সময়ে ইন ও আউটের পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্দ হয়ে পাবনা মটর মালিক সমিত ও শ্রমিকবৃন্দ্র গত ২ দিন ধরে শাহজাদপুর মটর মালিক সমিতির অাওতাভূক্ত কোন যাত্রীবাহী বাসকে পাবনা জেলায় চলাচল করতে দিচ্ছে না। তবে গত ২ দিন পাবনা মটর মালিক সমিতির সকল যাত্রীবাহী বাসকে শাহজাদপুরের ওপর দিয়ে চলাচলে কোন বাধা সৃষ্টি করেনি শাহজাদপুর মটর মালিক সমিতি। এ বিষয়ে গত ২ দিনেও ওই দুই মটর মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা না হওয়ায় বাধ্য হয়ে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাবনা-শাহজাদপুর-ঢাকা রূটে পাবনা মটর মালিক সমিতির আওতাভূক্ত সকল যাত্রীবাহী বাস শাহজাদপুর রূটে চলাচল বন্ধ করে দিয়েছে শাহজাদপুর মটর মালিক সমিতি। ফলে শাহজাদপুর ও পাবনা জেলার যাত্রীরা বিপাকে পড়েছেন। বিষয়টি শাহজাদপুর মটর মালিক সমিতির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। শাহজাদপুর মটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড্রিমল্যান্ড পরিবহন মালিক এবিএম নাজমুল হোসেন বাবলু, কার্যকরী সদস্য মীম ঐশী পরিবহন মালিক শাহিদুল ইসলাম মুক্তা ও সদস্য শাহজাদপুর পৌর যুবলীগ আহবায়ক আবু শামীম সূর্য্য জানান, দীর্ঘদিন ধরে পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতির পাবনা থেকে ময়মনসিংহগামী (ভায়া শাহজাদপুর) 'হাজী পরিবহন' নামক যাত্রীবাহী বাস কর্তৃপক্ষ শাহজাদপুরে ইন ও আউটের নির্ধারিত চেইন টাইম (ইন সকাল ৭:৩৫, আউট সকাল (৭:৪০) না মেনে ইচ্ছেমতো বাসটি চালিয়ে আসছিলেন। গত রোববার শাহজাদপুর মোটর মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় চেইন মাষ্টার জামাল হোসেন নির্ধারিত ইন ও আউট টাইম মেনে হাজী পরিবহন পরিচালনার জন্য কর্তৃপক্ষকে বললে ক্ষুব্দ হয়ে সোমবার সকাল থেকে পাবনা মটর মালিক সমিত ও শ্রমিকবৃন্দ্র শাহজাদপুর মটর মালিক সমিতির অাওতাভূক্ত সকল যাত্রীবাহী বাসকে পাবনা জেলায় ঢুকতে না দিয়ে স্টাফদের হুমকি- ধামকি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বেড়া থেকে ফিরিয়ে দিচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পাবনা- শাহজাদপুর -ঢাকা, পাবনা- বগুড়া রুটে আজ (বুধবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পাবনা মটর মালিক সমিতির আওতাভূক্ত সকল যাত্রীবাহী বাস শাহজাদপুর রূটে চলাচল বন্ধ করে দিয়েছে শাহজাদপুর মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সেইসাথে শাহজাদপুর থেকে পাবনার অভিমূখে তারাও কোন বাস ছাড়েনি। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...