বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) পদে কে.এম, রাকিবুল হুদা যোগদান করেছেন। এর আগে তিনি সিরাজগঞ্জ সদর থানায় ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০০৭ সালে সাব-ইন্সপেক্টর পদে কে.এম, রাকিবুল হুদা যোগদান করেন। এরপর থেকে তিনি তার মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সফলতা ও সুনামের সাথে জনগণকে প্রত্যাশিত পুলিশী সেবা প্রদান করে আসছেন। গত বছরের শেষ নাগাদ পুলিশ ইন্সপেক্টর হিসেবে তার পদোন্নতি হবার পর তিনি সিরাজগঞ্জ সদর থানায় ইন্সপেক্টর (অপারেশন) পদে যোগদান করেছিলেন। সম্প্রতি শাহজাদপুর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মনিরুল ইসলামের অন্যত্র বদলী হওয়ায় ওই পদে তাকে পদায়ন করা হয়। শাহজাদপুর থানার নবাগত ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) কে.এম, রাকিবুল হুদা ইতিপূর্বে সাব-ইন্সপেক্টর হিসেবে শাহজাদপুর থানায় সফলতা ও সুনামের সাথে দায়িত্বপালন করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

শাহজাদপুর

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...