মোঃ মামুন বিশ্বাস,শাহজাদপুর, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পারকোলায় ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকাল ৮টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শাহজাদপুর উপজেলার পারকোলা শিমুলতলার শাহাদৎ (৪৫) ও কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৪৬) একই ইউনিয়নের শ্যামবাড়ীর সামসাদ।আহতদেরশাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, সকাল ৮টায় নগরবাড়ি থেকে একটি ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিলো পারকোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলায়েত হোসেন ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খলিফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
