বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতা আশিকুল হক দিনারকে আহবায়ক, সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক ও রাশেদুল হায়দার রাশেদকে যুগ্ম-আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। গত ১৫ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে ২৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সদস্য করা হয়েছে, ফরিদ উদ্দিন, সাজ্জাদ হোসেন, সেলিম প্রামানিক, মিলন লোদী, আল আমিন, মামুন বিশ্বাস, মামুন আকন্দ, ছানোয়ার হোসেন, আসলাম হোসেন, এনামুল হক হিরা, আজাদ প্রামানিক, তানভির ইসলাম রকি, আল আমিন হোসেন, মনিরুল ইসলাম, আনিছ আহমেদ, সালাউদ্দিন প্রামানিক, রতন শেখ, শাহান মোল্লা, বরাত আলী, তাজুল ইসলাম মিন্টু ও মীর সেরাজুল হোসেন সাজুকে। উক্ত দাপ্তরিক পত্রে উল্লেখ করা হয়েছে, এই কমিটি শাহজাদপুর উপজেলা শাখার প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী যুবকদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সুদৃঢ় করার লক্ষ্যে যুবলীগের পতাকা তলে সমবেত করবে। সেইসাথে সংগঠনের গঠনতন্ত্র কঠোরভাবে অনুসরন করে উপজেলার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার কাউন্সিল সু-সম্পন্ন করে ৩ মাসের মধ্যে উপজেলা শাখার কাউন্সিলের আয়োজন করবে। এদিকে, আগামী শনিবার বিকেল ৩ টায় স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে নবগঠিত উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির পক্ষ থেকে স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে গণসংবর্ধনা প্রদান করা হবে বলে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন। এদিন ( সোমবার ) সন্ধ্যা ৭ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছে। শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদসহ সকল সদস্যবৃন্দ এ কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের ওপর অর্পিত দলীয় দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...