রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান তার নিজস্ব অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দুঃস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কর্যক্রম শুরু করেছেন। গত ৫দিন ধরে তিনি উপজেলার পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ পরিবারের বাড়ি বাড়ি এ সব খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। তাকে এ কাজে সহযোগীতা করেছেন প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু,শাহজাদপুর সরকারি করেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদ আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আহমেদ,প্রভাষক জসিম উদ্দিন প্রমুখ। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, এই মহামারী করোনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যহত রয়েছে। এরপরেও এলাকার কর্মহীন যে সকল মানুষ ইউনিয়ন পরিষদে গিয়ে লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে লজ্জা পায়। অভাব থাকলেও মানসম্মানের ভয়ে কারো কাছে হাত পাতে না, এমন অভাবি ও দুঃস্থ্যদের বাড়ি বাড়ি রাতের আধারে গিয়ে অতিগোপনে এ সব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন,পুরো রোজা জুড়ে তার এ বিতরণ অব্যহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)