শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম সহ প্রশাসনিক কাজকর্মে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে প্রধান শিক্ষকের পাশাপাশি উপজেলার ৮৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এক অনুসন্ধানে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শাহজাদপুর উপজেলায় ২২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৯৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অপরদিকে, ১ হাজার ২শ’ ২টি পদের মধ্যে ৮৮ টি সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। উপজেলার ২২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৩ হাজার ৯৭৮ জন। অবসর ও অবসর জনিত ছুটি, সিনিয়র শিক্ষকদের পদোন্নতি জটিলতা ও মাতৃকালীন ছুটির কারণে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের পদ শূন্য থাকায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত বুধবার উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবসর ও অবসর জনিত ছুটি এবং সিনিয়র সহকারি শিক্ষকদের পদোন্নতি না হওয়ায় ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অপরদিকে, হাইকোর্টে মামলা থাকার কারণে ৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তিনি আরও জানান, নতুন প্রধান শিক্ষক নিয়োগ না দেয়া এবং সহকারি শিক্ষকদের পদোন্নতি না হওয়ার কারণে শূন্য হওয়া প্রধান শিক্ষকের পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে উপজেলা শিক্ষা অফিসারের প্রস্তাব অনুযায়ী জেলা শিক্ষা অফিসার সিনিয়র সহকারি শিক্ষকদের পদোন্নতি দিয়ে আসতেন। কিন্তু বর্তমানে প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেনীতে উন্নিত হওয়ায় পদোন্নতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত হয়েছে। এর ফলে সিনিয়র সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়ার ব্যাপারে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই ৮৪ জন শিক্ষকের পদোন্নতির প্রস্তাব দিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হলেও অদ্যাবধি মন্ত্রণালয় থেকে কোন সাড়া না পাওয়ায় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। যার ফলে ওই সব বিদ্যালয়ে সুষ্ঠভাবে শিক্ষা কার্যক্রম চালানোয় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাতৃকালীন ছুটির পাশাপাশি প্রতি মাসেই ২/১ জন করে শিক্ষক অবসরে যাওয়ায় উদ্ভূত সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। তিনি এ বিষয়ে লেখালেখি করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...